, ,

রংপুরের পীরগঞ্জে হিন্দু পরিবারের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগে বাংলাদেশ হিন্দু পরিষদের তীব্র প্রতিবাদ

নিউজটি শেয়ার করুন

রংপুরের পীরগঞ্জ উপজেলার চক করিম হিন্দুপাড়ায় ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে তিনটি হিন্দু পরিবারের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগে বাংলাদেশ হিন্দু পরিষদ গভীর উদ্বেগ, তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে।

ধর্ম অবমাননার অভিযোগে মতো সম্প্রদায়ের বিষয়কে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা পরিবারের ওপর হামলা, ভাঙচুর, লুটপাট কিংবা ভয়ভীতি প্রদর্শন কোনোভাবেই প্রহণযোগ্য নয়। কোনো অভিযোগ থাকলে তা আইনানুগ প্রক্রিয়ায় তদন্ত ও বিচার করতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই।

বাংলাদেশ হিন্দু পরিষদ সংপ্পিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্কার জানাচ্ছে-ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে হবে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তাদের জানমাল ও স্বাভাবিক জীবনযাপনের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।

আমরা স্পষ্টভারে বলতে চাই, ধর্মীয় পরিচয় কিংবা জভিযোগের ভিত্তিতে কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানি, নির্যাতন বা সহিংসতার শিকার না হন। প্রত্যেক নাগরিকের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ হিন্দু পরিষদ সাম্প্রদায়িক সম্প্রীতি, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার পক্ষে দুঢ় অবস্থান পুনর্ব্যক্ত করছে। আমরা ঘটনায় সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা ও প্রয়োজনীয় প্রতিকারের দাবি জানাচ্ছি।