, ,

ঢাকা-আরিচা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, ইটবোঝাই ট্রাকের হেলপার আহত

নিউজটি শেয়ার করুন

ধামরাই ঢাকা প্রতিনিধি :
মোঃ ইমরান হোসেন: ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানা স্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সাথে ধাক্কা খেয়ে একটি ইটবোঝাই ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় ট্রাকের হেলপার আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ আনুমানিক ১০.৩০ টার দিকে রাজশাহী ট-৫০৫০ নম্বরের একটি হলুদ রঙের বেডফোর্ড ট্রাক ইট বোঝাই করে ঢাকার দিকে যাচ্ছিল। ট্রাকটি ধামরাই থানা স্ট্যান্ড এলাকায় পৌঁছালে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ট্রাকটি সড়কের মাঝখানের আইল্যান্ডের (রোড ডিভাইডার) ওপর উঠে গিয়ে সজোরে ধাক্কা খায়।

ধাক্কার তীব্রতায় ট্রাকটির সামনের অংশ ও বাম্পার দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা ছুটে এসে আহত হেলপারকে উদ্ধার করে।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত ট্রাকটি মহাসড়ক থেকে রেকারের মাধ্যমে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

অতিরিক্ত গতি নাকি যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।