, ,

অনলাইন জুয়া ও হ্যাকিং প্রতারণার অভিযোগে লালপুরে ৫ মোবাইলসহ ২ ভাই গ্রেফতার​”

নিউজটি শেয়ার করুন

নাটোরের লালপুরে অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে বেটিং পরিচালনা এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো ও মেসেঞ্জার) আইডি হ্যাকিং ও প্রতারণার অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ।

আটককৃতদের মধ্যে একজন শিশু (আইনের সাথে সংঘাতে জড়িত)। অভিযানকালে তাদের নিকট থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।​শুক্রবার (০৯ অক্টোবর) দুপুরে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার (০৮ অক্টোবর) দিবাগত রাত ১:১৫ মিনিটে উপজেলার অমরপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।​আটককৃতরা হলেন— উপজেলার অমরপুর গ্রামের মোঃ লোকমান হোসেনের ছেলে মোঃ আকাশ হোসেন (২২) এবং তার ১৬ বছর বয়সী ছোট ভাই (আইনের সাথে সংঘাতে জড়িত শিশু)।​পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার এসআই (নিঃ) এ জে মিন্টুর নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অমরপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় আকাশ হোসেনের নিজ শয়নঘর থেকে তাদের দুই ভাইকে আটক করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়া আইডি হ্যাকিং, ডিজিটাল প্রতারণা এবং অনলাইন অ্যাপসের মাধ্যমে জুয়া ও বেটিং পরিচালনা করে আসছিল।​ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানা পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ২০২৬ এবং জুয়া প্রতিরোধ আইন ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। শুক্রবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।