নির্জনতায় ছয়লাভ শহর,
নেমেছে রাত-দুপুরের নহর।
যদিও বুঝেছি চোখের পাতা,
তবু খুলতে হলো কবিতার খাতা।
হঠাৎ মনে বাজে চেনা সুর,
বাতাসে ভাসে, হতে বহুদূর।
শীতল হওয়া মিশ্রিত
আকুলতা; আজ আশ্রিত।
কোমল স্পর্শের সে পরশ
নেই আর, দিন কাটে নিরস।
অতীত স্মৃতির রোমন্থন,
দেহ ফেলে ঘুরে বেড়ায় মন।
আজ অন্বেষণে পূর্ণতার,
কেটে যাক রাতের আঁধার।




