, ,

বিসিআইসির চেয়ারম্যান হলেন মোঃ বাবুল মিয়া

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব মো. বাবুল মিয়া। তাকে বদলিপূর্বক এ পদে পদায়ন করেছে সরকার।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, নিয়মিত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. বাবুল মিয়াকে তার নামের পাশে বর্ণিত পদে বদলিপূর্বক প্রেষণে পদায়ন করা হলো।

প্রজ্ঞাপন অনুযায়ী, মো. বাবুল মিয়া (পরিচিতি নম্বর ৬২৮৬) বর্তমানে পরিকল্পনা বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্বে তাকে বিসিআইসির চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়েছে।

বাবুল মিয়া প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের দড়িভেলানগর গ্রামের কৃতি সন্তান। বাবুল মিয়া বিভিন্ন আঞ্চলিক সংগঠনের সাথে জড়িত থেকে আর্তমানবতার সেবা করে যাচ্ছেন। বৃহত্তর কুমিল্লা সমিতি, ঢাকা, বি বাড়িয়া জেলা সমিতি এবং বাঞ্ছারামপুর উপজেলা সমিতিতে নেতৃত্ব দিয়ে আসছেন বাবুল মিয়া।