, ,

কবিতা/সফল যাত্রী/সালেহ আহমেদ

নিউজটি শেয়ার করুন

সফল যাত্রী

এখনো মিট মিট আলো জ্বলে ওঠার অনেক বাকি

 চারদিকে জঙ্গল আর খিটখিটে মেজাজের অন্ধকার

অপেক্ষা করছি নীল আকাশে তারারা ঝলমলিয়ে উঠে

তোমাকে আলিঙ্গন করবে

সেই মুহুর্তটি হবে আমাদের পথচলা শুরু

হাজার বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে

তুমি আসবে এক অনাবিষ্কৃত সমুদ্রের ওপার থেকে

আমরা হাতে হাত রেখে হারিয়ে যাবো যুগ-যুগান্তরের পথ মাড়িয়ে

তৈরি হবে এক নতুন দিগন্তের

দুজন একত্রে গাহিয়া উঠিব মহাবিশ্ব জয়ের গান

মহমান্বিত হবে মানবতার জাগরণ ।

আজ আমার শিরা-উপশিরায় প্রকম্পিত হচ্ছে

বিজয় উল্লাসে প্রতিধ্বনিত হচ্ছে বিশ্বময়, শত বঞ্চনা

নিপীড়ন, অনিয়ম আর শোষণের অবসান ঘটিয়ে

আমরা আজ বিজয়ী

আমরা আজ মুক্ত বিহঙ্গের সফল যাত্রী

আজ নেই কো কোন দৃশ্যমান ভেদাভেদ

আমরা সবাই সবার তরে, সাম্য, শান্তি

ঐক্য আর সমৃদ্ধির সোপান গড়তে

আমরা আজ অঙ্গীকারবদ্ধ

আমরা চাই -“সবার উপর মানুষ সত্য ” এই হোকনা পৃথিবী ময়- সালেহ আহমেদ