ইলিশের বাংলাদেশ
কলমে: মোঃ মাহবুবুল আলম
পদ্মার বুকে ঢেউয়ের নাচন, রূপালি ঝিলিক ভাসে,
মেঘনা যমুনা মিলেমিশে, গল্প বলে উচ্ছ্বাসে।
ভোরের জালে জেলের টানে, সোনালি স্বপ্ন আসে,
রূপালি ইলিশ লাফিয়ে ওঠে, বাংলার বাতাসে।
এ শুধু মাছ নয়, এ যে মায়ের হাসি,
বর্ষার প্রথম কদম ফুলে, তারই সুবাসি।
পান্তা ভাতে সরষে ইলিশ, অমৃতেরই স্বাদ,
শহর থেকে গ্রাম অবধি, একই উল্লাস নাদ।
বর্ষায় ভেজা মাঠের মতো, তার শরীরে ঘ্রাণ,
ঘরের চালে ধোঁয়া ওঠে, জুড়ায় সবার প্রাণ।
প্রবাসী ছেলে মনে রাখে, মায়ের হাতের রান্না,
ইলিশের গন্ধে ফিরে আসে, শৈশবের সেই কান্না-হাসি-বন্যা।
পদ্মা যদি কবিতা হয়, ইলিশ তার ছন্দ,
বাংলাদেশের পতাকায় যেন, রূপালি এক দ্বন্দ্ব।
বাজার ভরা কোলাহলে, ইলিশ রাজা আজও,
গরিব-ধনী এক পাতে, মিলেমিশে খাও।
এ ঐতিহ্য, এ অহংকার, রাখবো বুকে ধরে,
জাটকা বাঁচালে ইলিশ বাঁচে, ভবিষ্যৎ গড়ে।
নদী বাঁচলে দেশ বাঁচবে, ইলিশ বাঁচলে হাসি,
এই বাংলাদেশ, ইলিশের বাংলাদেশ, বড় ভালোবাসি।







