, ,

“মালচিং পদ্ধতিতে বেগুন চাষে লাভের স্বপ্ন দেখছেন কৃষক ফজলুল হক”

নিউজটি শেয়ার করুন

 সিরাজগঞ্জ সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার চরঘাটিনা গ্রামের কৃষক ফজলুল হক তার ১৫০ শতাংশ জমিতে লুনা হাইব্রিড জাতের বেগুন মালচিং পদ্ধতিতে চাষাবাদ করেছেন ।

জমিতে গিয়ে দেখা যায় প্রতিটি গাছের ডালে ডালে শুধু বেগুন আর বেগুন‌। প্রচলিত পদ্ধতির পরিবর্তে তিনি বেগুন চাষে ব্যবহার করেছেন মালচিং পদ্ধতি ।এতে করে মাটির আদ্রতা ধরে রাখার পাশাপাশি আগাছার প্রকোপ অনেক কম থাকে এবং বেগুন গাছের পরিচর্যা অনেক সহজ ।এপর্যন্ত তার বেগুন চাষে প্রায় এক লক্ষ টাকা পর্যন্ত খরচ হয়েছে এবং এরই মধ্যে তিনি প্রায় তিন লক্ষ টাকার বেগুন বিক্রি করেছেন। যদি বাজারদর সঠিক পাওয়া যায় তাহলে বেগুনের মৌসুম শেষে তিনি ব্যাপক লাভের আশা করছেন। কৃষক ফজলুল হক বলেন বর্তমানে প্রতিদিন তার জমি থেকে চার থেকে পাঁচ মন বেগুন উঠছে যা বাজারদর অনুযায়ী প্রতি মন ৪৮০০ থেকে ৫ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। এবং যদি বাজার মূল্য ভালো থাকে তাহলে তিনি ভালো লাভের আশা করছেন ।কৃষক ফজলুল হকের জমিতে উৎপাদিত বেগুন স্থানীয় পাইকারেরা সরাসরি জমি থেকে কেনার পরে এসব বেগুন উল্লাপাড়া উপজেলা সহ সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় সরবরাহ করা হচ্ছে। স্থানীয় পাইকারেরা আরো বলেন ফজলুল হক ভাইয়ের ক্ষেত থেকে ভালো কোয়ালিটির বেগুন পাওয়া যাচ্ছে এবং বাজারে এর চাহিদাও বেশি। বর্তমান বাজারে প্রতি কেজি বেগুন আমরা প্রায় ১২০ টাকা থেকে ১২৫ টাকা দরে কিনছি। কৃষক ফজলুল হকের জমিতে কাজ করা শ্রমিকেরা এই চাষাবাদে উপকৃত হচ্ছেন বলে জানা যায়। কয়েকজন শ্রমিক বলেন তারা বেগুনের ক্ষেত্রে নিয়মিত কাজ করেন এবং ভালো উপার্জন করছেন। স্থানীয় শ্রমিকদের সঙ্গে কথা বলার সময় তারা বলেন এখানে আমরা নিয়মিত ৮ থেকে ৯ জন শ্রমিক কাজ করি এবং যে টাকা পাই তা দিয়ে আমাদের সংসার ভালোভাবে চলছে। উল্লাপাড়া উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ বলেন কৃষক ফজলুল হক প্রায় ১৫০ শতাংশ জমিতে লুনা হাইব্রিড জাতের বেগুন চাষ করেছেন। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাসের বৃষ্টির কারণে অনেক সময় শাকসবজির উৎপাদনে বিভিন্ন সমস্যা দেখা দেয় এবং এ সময় সবজির চাহিদাও বেশি থাকে ।সেইপ্রেক্ষিতে কৃষি কার্যালয়ের পক্ষ থেকে কৃষক ফজলুল হককে লুনা হাইব্রিড জাতের বেগুন চাষে পরামর্শ দেওয়া হয়েছিল তিনি সেই পরামর্শ অনুযায়ী বেগুন চাষ করে ভালো ফলন পাচ্ছেন ।কৃষি কর্মকর্তা আরো বলেন বিজ্ঞানসম্মত ও আধুনিক পদ্ধতিতে সবজি চাষ করলে উৎপাদন বাড়ার পাশাপাশি অনেক ক্ষেত্রে উৎপাদনের খরচ ও পরিচর্যা খরচ অনেক ক্ষেত্রে কমানো সম্ভব। কৃষক ফজলুল হক মনে করেন যদি বাজারদর ঠিক থাকে তবে তিনি তার উৎপাদিত বেগুন বিক্রি করে তার কাঙ্খিত লাভের স্বপ্ন পূরণ করতে পারবেন বলে আশা করছেন।