, ,

জমিসংক্রান্ত বিরোধে লালপুরে ৩ বিঘা জমির ধান আগাছানাশকে বিনাশ:২ লাখ টাকার ক্ষতির দাবি​”

নিউজটি শেয়ার করুন

নাটোরের লালপুরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এক কৃষকের প্রায় তিন বিঘা ইরি-বোরো ধানের জমিতে বিষাক্ত আগাছানাশক প্রয়োগ করে ফসল সম্পূর্ণ নষ্ট করে দেয়ার ঘটনা ঘটেছে।

এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন ভুক্তভোগী কৃষক।​গত শনিবার (০৩ অক্টোবর) সকালে উপজেলার বিলমারিয়া ইউনিয়নের বড়বাদকয়া মৌজায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্ষতিগ্রস্ত জমির ধানগাছগুলো হলুদ হয়ে শুকিয়ে কাঠ হয়ে গেছে। স্থানীয়দের মতে, কোনো স্বাভাবিক বা প্রাকৃতিক কারণে ধানক্ষেতের এমন অবস্থা হওয়ার সুযোগ নেই।​ক্ষতিগ্রস্ত কৃষক মোজাম্মেল অভিযোগ করে বলেন, পূর্বশত্রুতার জেরে শুক্রবার দিবাগত রাতে সালাম, সেকেন্দারসহ কয়েকজন ব্যক্তি পরিকল্পিতভাবে তার ধানক্ষেতে বিষাক্ত আগাছানাশক স্প্রে করে চলে যায়। এতে তার প্রায় তিন বিঘা জমির পুরো ধান নষ্ট হয়ে গেছে। এই ফসলের ওপর নির্ভর করেই তাদের পরিবারের সংসার চলে উল্লেখ করে তিনি এর বিচার দাবি করেন।​তবে অভিযোগের কথা অস্বীকার করেছেন প্রতিপক্ষ সেকেন্দার। তিনি দাবি করেন, “উক্ত জমি আমাদের পারিবারিক সম্পত্তি এবং আমরা দীর্ঘদিন যাবৎ সেখানে চাষাবাদ করে আসছি। মোজাম্মেল প্রভাবশালী মহলের সহায়তায় আমাদের জমি থেকে জোরপূর্বক উচ্ছেদ করেছে। আমাদের বিরুদ্ধে আনা এই বিষপ্রয়োগের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”​এ ঘটনায় চরম দুশ্চিন্তায় পড়া ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। ঘটনার বিষয়ে ইতোমধ্যে লালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।​লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, “অভিযোগ হাতে পেয়েছি এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। দ্রুতই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।