, ,

আগামীকাল প্রধানমন্ত্রী ফেনী যাচ্ছে

নিউজটি শেয়ার করুন

আগামীকাল ১ অক্টোবর প্রধান মন্ত্রী তারেক রহমান ফেনী যাচ্ছেন। আগামীকাল সকালে তিনি ফেনীর উদ্দেশ্যে ঢাকা থেকে রওয়ানা হবেন।এই উপলক্ষ্যে ফেনীতে এখন সাজ সাজ রব।

প্রধান মন্ত্রী পরশুরামে মুহুরী-কহুয়া নদীতে ১৫৪২ কোটি টাকা ব্যায়ে স্থায়ী বন্যা নিয়ন্ত্রন বাধ নির্মান কাজের উদ্বোধন করবেন।এছাড়াও সোলার প্যানেল, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড , বিতরন করবেন,ইমাম, মুয়াজ্জিনদের ভাতা দেবেন। বিকেলে তিনি ফলগাজীতে জনসভায় ভাষন দেবেন ।

অনুষ্ঠান সদন করতে ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু বেশ কদিন ধরে সভা করে যাচ্ছেন। কয়েক মন্ত্রী, বিভাগীয় কমিশনার, ফেনী জেলা প্রশাসক সভাস্থল পরিদর্শন করেছেন।আশা পাশের জেলা থেকেও প্রচুর লোক সমাগম হবে।আশা করা হচ্ছে জনসভাস্থল জন সমুদ্রে পরিনিত হবে। এমনিতেই ছাগলনাইয়া,পরশুরাম,ফুলগাজীতে বিএনপি’র লোক বেশি।প্রধান মন্ত্রী ফুলগাজীতে তাঁর নানার বাড়ীতেও যাবেন।ফেনীর মানুষ একটি মেডিক্যাল কলেজ স্থাপনের ও দাবী জানাবে। ঘোষনা ও আসতে পারে। বিএনপি সরকার গঠনের ৬/৭ মাসের মাথায় প্রধান মন্ত্রী তারেক রহমান ফেনী যাচ্ছেন। ফেনী তথা তাঁর মায়ের  প্রতি শ্রদ্ধা ও ফেনীর মানুষের প্রতি ভালোবাসার নিদর্শন এই সফর ।