, ,

প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির নেতাদের শুভেচ্ছা বিনিময়

নিউজটি শেয়ার করুন

 

দলকে সুসংগঠিত করে জনগণের কাছে সঠিক সেবা পৌঁছে দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন নবগঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম খান মিল্টন এবং সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন।

রোববার (৮ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁদের এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান নবগঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

তিনি দলের সাংগঠনিক কার্যক্রম জোরদারের পাশাপাশি দেশের জনগণের কাছে সঠিকভাবে সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে নবগঠিত কমিটির নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।