, ,

বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ হুমকির মুখে

নিউজটি শেয়ার করুন

বীর মুক্তিযোদ্ধা ও গণতন্ত্রী পার্টির প্রয়াত নেতা সভাপতি মন্ডলীর সদস্য সুলতান মাহমুদুর রহমান বাবু’র স্মরণে  গত ১৮/০৯/২৬ইং মনিসিংহ-ফরহাদ ট্রাস্ট ভবণে শহীদ আজাদ মুনীর সেমিনার কক্ষে গণতন্ত্রী পার্টি ঢাকা মহানগর কমিটির উদ্যোগে নগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম.এ গনির সভাপতিত্বে ও নগর সাধারণ সম্পাদক মিনহাজ সেলিম এর সঞ্চালনায় বিকেল ৫ টায় এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সভায় শোক প্রস্তাব পাঠ করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণতন্ত্রী পার্টির সম্পাদক মণ্ডলীর সদস্য হাফিজুর রহমান মিন্টু।

সভায় বক্তা গণ বলেন, বর্তমান সময়ে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ আজ হুমকির মুখে। সুলতান মাহমুদুর রহমান বাবু ষাটের দশক থেকে জীবনের অন্তিম সময় পর্যন্ত অসাম্প্রদায়িক প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অবিচ্ছেদ্যভাবে সম্পৃক্ত ছিলেন। স্বাধীনতা, অসাম্প্রদায়িকতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি তার আজীবন অঙ্গীকার মুক্তিযুদ্ধের চেতনাকেই ধারণ করেছে। সমাজ, রাজনীতি, জনস্বাস্থ্য ও মানব কল্যাণ মূলক বিভিন্ন ক্ষেত্রে তার বিচরণ তাকে একটি বহুমাত্রিক ব্যক্তিত্বে পরিণত করেছিল। সভায় বক্তাগণ বাংলাদেশের বর্তমান সামাজিক, মানবিক ও অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের লক্ষ্যে অসাম্প্রদায়িক, প্রগতিশীল গণতান্ত্রিক বাঙালী চেতনাসম্পন্ন সকলকে অতীতের ভুলত্রুটি এড়িয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, বাঙলা বাঙালীর হোক, বাঙালীর জয় হোক।

সভায় বক্তব্য রাখেন ঐক্য ন্যাপের সভাপতি এডভোকেট এস এম সবুর, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) স্থায়ী কমিটির সদস্য শফিউদ্দিন মোল্লা, গণতন্ত্রী পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য সাংবাদিক অশোক ধর, এড. আব্দুল গফুর, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) নেতা ইসমাইল হোসেন, সাউথ এশিয়ান পিপলস ফোরামের আহ্বায়ক কমরেড আবুল হোসাইন, ওয়ার্কার্স পার্টির ঢাকা দক্ষিণ ও উত্তরের আহ্বায়ক কিশোর রায় ও সাদাকাত হোসেন খান বাবুল, জাহানারা ফাউণ্ডেশনের সভাপতি জিনাত পারভীন, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা মাহমুদুর রহমান বাবুর সুহৃদ মশগুল এলাহী চৌধুরী। সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম সবুজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জাতীয় পরিষদ সদস্য জাহেদ আলী খান, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ইলিয়াস কবীর, সুত্রাপুর থানা কমিটির সভাপতি কমরেড বিকাশ সাহা, ঐক্য ন্যাপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন বাদল, গণমুক্তি জোটের আহ্বায়ক আক্তার হোসেন, সাংবাদিক ও সংগঠক ফরিদ উদ্দিন প্রমুখ।