, ,

রৌমারীতে নাট্য পরিবেশনায় অধিকার ও সামাজিক সচেতনতার বার্তা

নিউজটি শেয়ার করুন

রৌমারীর চরাঞ্চলের মানুষের মধ্যে অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বাল্যবিবাহ ও যৌতুকের মতো সামাজিক ব্যাধির কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নাট্য পরিবেশনের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার চর বোয়ালমারী গ্রামে এই নাট্য পরিবেশনা অনুষ্ঠিত হয়। ফ্রেন্ডশিপের এএসডি প্রকল্পের উদ্যোগে স্থানীয় উপকারভোগীদের অংশগ্রহণে এ সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ফ্রেন্ডশিপের থিয়েটার টিমের সদস্যরা নাটকের মাধ্যমে নারী ও শিশুর অধিকার, বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, যৌতুকের সামাজিক ও পারিবারিক ক্ষতি এবং বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার ও সমাজের করণীয় তুলে ধরেন। নাটকের বিভিন্ন চরিত্র ও বাস্তবধর্মী ঘটনা প্রবাহের মাধ্যমে দর্শকদের সামনে বাল্যবিবাহ ও যৌতুকের কারণে একটি পরিবার ও সমাজে কী ধরনের নেতিবাচক প্রভাব সৃষ্টি হয়, তা তুলে ধরা হয়। নাট্য পরিবেশনা শেষে উপস্থিত উপকারভোগী ও স্থানীয় জনগণের মধ্যে অধিকার, বাল্যবিবাহ ও যৌতুকবিরোধী সচেতনতা আরও জোরদার হয় এবং তারা নিজ নিজ পরিবার ও সমাজে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন, কৃষিবিদ মো: আশরাফুল ইসলাম মল্লিক রিজিওনাল ম্যানেজার,ফ্রেন্ডশিপ বাংলাদেশ, মো আব্দুর রশিদ সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর ফ্রেন্ডশিপ ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ আরও অনেকে।