সিলেট -৩ নির্বাচনী এলাকার সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক এমপি বলেছেন সকল ধর্মের মানুষের স্ব অবস্হানেই একটি উন্নত সমাজ গঠনে সকলকে কাজ করে যেতে হবে।যার যার ধর্মের প্রতি অবিচল আস্হা ও বিশ্বাস রেখে সকলে মিলে সমাজকে সুন্দর এলাকা গড়তে হবে।
তিনি আরো বলেন বিগত নির্বাচনে সকল ধর্মের মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে আমি তাদের মর্যাদা যে কোন মুল্যে অক্ষুন্ন রাখবো। সকলের সহযোগিতায় আগামী ৫ বৎসরে নির্বাচনী এলাকায় একটি কাচা রাস্তা থাকবে না।
গত ২৫ সেপ্টেম্বর ফেঞ্চুগঞ্জে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রীষ্টান কল্যান ফ্রন্টের নব গঠিত কমিটির পরিচিতি সভায় তিনি প্রধান অতিথির
বক্তব্য রাখতে কথা গুলো বলেছেন। ফেঞ্চুগঞ্জ কর্মদা একতা পুজা মন্ডবে পরিচিতি সভায় সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যান ফ্রন্টের আহবায়ক বীর মুক্তিযুদ্ধো দিপক দত্ত। বিশিষ্ট কবি, সাংস্কৃতিক কর্মী উত্তম কুমার চৌধুরীর উপস্হাপনায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রনালয় সংক্রান্ত কল্যান ট্রাষ্ট্রের ট্রাষ্টি ও সংগঠনের সিলেট জেলা শাখার আরো বক্তব্য রাখেন ফেনচুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল ।






