, ,

জয়পুরহাট পাঁচবিবি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প

নিউজটি শেয়ার করুন

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে দুস্থ ও অসহায়দের মাঝে বিনামূল্য চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করেন (বিজিবি) ২০ ব্যাটালিয়ন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সারাদিনব্যাপী জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় পাঁচবিবি কয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

এই ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহম্মদ ফয়সাল হাসান।এই ফ্রি মেডিকেল ক্যাম্পে কয়া বিওপির আওতায় অত্র এলাকার প্রায় পাঁচ শতাধিক নারী পুরুষ ও শিশুকে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।এবং রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, ‘সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি সব সময় সীমান্তবর্তী জনসাধারণের কল্যাণে কাজ করে আসছে। যেকোনো সংকট ও মানবিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিজিবি অঙ্গীকারবদ্ধ। এ ধরনের কার্যক্রম বিজিবি ও স্থানীয়দের সম্পর্ক আরও সুদৃঢ় করবে।