নদীরে তোর ভাঠা দেখে আমার প্রানে লাগে ভয়
কোন দিন জানি তোরই মতো আমার গতি হয়,
আজ সেই কথাটাই সত্যি হলো
নরসিংদী শিবপুর উপজেলা দুলালপুর ইউনিয়নে লাখপুর গ্রামে বেড়াতে এসে ১১ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪ঃ০০ টায় শীতলক্ষা নদীতে গোসল করতে নেমে,৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে ওবায়দুল্লাহ (৪০)পিতা বিল্লাল, শান্ত( ২৫)
শান্তা (২৪) পিতা মজিবুর রহমান ও সৌরভ মিয়া (১৭) পিতা মজনু মিয়া,নামে এই ৪ জন পানিতে ডুবে তাদের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে, শিবপুর থানা পুলিশের উপস্থিতিতে ডুবুরী দল ১২ সেপ্টেম্বর শনিবার বিকাল ৫ টা পর্যন্ত উদ্ধার কাজ চালিয়ে তিনজনের লাশ উদ্ধার করতে সক্ষম হয়, এরই মধ্যে সৌরভ মিয়া, নিজের জীবনের মায়া না করে, এই তিনজনের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবনটা দিয়ে এখনো তিনি নিখোজ রয়েছেন,এদের মধ্যে দুইজনের বাড়ি লাখপুর গ্রামে এলাকাবাসী জানায় তিনজনের একজনও সাঁতার জানতো না, উদ্ধার শেষে তিনজনের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়,এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে







