দৈনিক স্বদেশ বিচিত্রার সিনিয়র রিপোর্টার অলোক কুমার বসুর শ্বশুর সুকুমার সিংহ রায় পরলোকগমন করেছেন। তার এই আকস্মিক প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে দৈনিক স্বদেশ বিচিত্রা পরিবার।
দৈনিক স্বদেশ বিচিত্রা পরিবারের পক্ষ থেকে সুকুমার সিংহ রায়ের আত্মার শান্তি ও সদগতি কামনা করা হয়। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় । ঈশ্বর তাদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন।”সুকুমার সিংহ রায় প্রয়াণকালে অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।







