মোঃ মিজানুর রহমান: চাঁপাইনবাবগঞ্জে ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় ২৮৫ কেজি পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সোনামসজিদ তোহাখানা পুকুরে এই পোনামাছ অবমুক্ত করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।
এ সময় তিনি বলেন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতের পাশাপাশি মানুষ যাতে জলাশয়-খালে দেশীয় মাছ পায় সেই লক্ষে কাজ করছে সরকার। এতে আরো উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শাহীনূর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার ও উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়াসহ সরকারি কর্মকর্তারা।






