হুমায়ূন মুজিব: স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাজেট এবার দ্বিগুণ করা হয়েছে, আর এই বিপুল অর্থ ব্যয় করা হবে সাধারণ জনগণের কল্যাণে,সরকার যখন স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, ঠিক তখনই একটি চক্র স্বাস্থ্য মন্ত্রীকে ঘিরে অপপ্রচার চালাচ্ছে। শত শত কোটি টাকার লুটের চক্রান্তের প্রচার ভ্রান্ত ও বানোয়াট । স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াৎ হোসেন বকুলের নজর এখন নতুন ভবন নির্মাণ আর ভারী যন্ত্রপাতি কেনাকাটা ও উন্নত স্বাস্থ্যসেবার দিকে অথচ যে মিঠুকে তিনি একেবারেই চেনেননা তাকে ঘিরে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। একটি চক্র ভুয়া সংবাদ প্রচার করছে, কারণ এখানেই লুকিয়ে আছে কমিশন বাণিজ্য আর হাজার কোটি টাকা লোপাটের সুযোগ বঞ্চিতরা মিঠু সিন্ডিকেটের সঙ্গে মন্ত্রীর নাম জড়িয়ে ফায়দা নিতে চায়।
অনুসন্ধানে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। গত সরকারের আমলে স্বাস্থ্য খাতের আলোচিত দুর্নীতিবাজ মিঠু জামিনে জেল থেকে বের হয়েই ফের সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু চক্রকে সাথে নিয়ে । মন্ত্রী সেখানে বড় বাঁধা এজন্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে মন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারে বিভ্রান্ত হবেননা।







