নিজস্ব প্রতিবেদকঃ মক্ত সাংবাদিকতা ও সাহিত্যচর্চাকে আরও বেগবান করতে আগামীকাল শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৩টায় রাজধানীর পুরানা পল্টনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক ব্যতিক্রমী সাহিত্য আয়োজন।
পুরানা পল্টন লাইনের মারিয়া বেকারীর পিছনে অমর সাহিত্য পাঠাগারে “বর্তমান বাংলাদেশে মুক্ত সাংবাদিকতায় কবি-সাহিত্যিকদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা, অমর প্রকাশনীর তিনটি নতুন গ্রন্থের প্রকাশনা উৎসব এবং মনোজ্ঞ সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে অমর প্রকাশনী ঢাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট কথাসাহিত্যিক, লেখক ও আদর্শ হোমিও হলের ব্যবস্থাপনা পরিচালক ড. বাসুদেব পোদ্দার।
সভাপতিত্ব করবেন বিশিষ্ট আইনজীবী ও সুপ্রিমকোর্টের এডভোকেট ড. সাফিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি-কথাসাহিত্যিক ও মিরপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম কাদের, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এম এ মান্নান মনির, পুথি সম্পাদক ও কবি হাসিনা মমতাজ, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য কবি-সাংবাদিক বজলুর রায়হান, দৈনিক বাংলা ৭১ এর ব্যবস্থাপনা সম্পাদক সিদ্দিকুর রহমান, দৈনিক সংবাদের যুগ্ম সম্পাদক আলম হোসেন, জনপ্রশাসন পত্রিকার সম্পাদক নাজমুল মাশরেকী, লেখক ও সাংবাদিক এড. প্রদীপ কুমার পাল, কবি রিনা পন্ডিত এবং কবি মো. রফিকুল ইসলাম।
আলোচনা পর্বের পরেই অমর প্রকাশনী থেকে প্রকাশিতব্য তিনটি নতুন গ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে। বই তিনটি হলো: কামরুন নাহার স্বপ্নার “দুঃসময়ের দীর্ঘশ্বাস”, কবির বিন আহমদের “প্রণয় আলাপন” এবং শামীম হোসেনের “ভালোবাসার গোপন দলিল”।
অনুষ্ঠানের শেষ পর্বে থাকছে আবৃত্তি ও সংগীতের মনোজ্ঞ পরিবেশনা।
আয়োজকরা সকল সাহিত্যপ্রেমী, পাঠক ও সাংবাদিককে এই সাহিত্য উৎসবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।






