, ,

সোনামসজিদ সোনাপুরে ডাকাতদের বিরুদ্ধে মানববন্ধন।

নিউজটি শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকায় পিরোজপুর মোড়ে ডাকাতি সন্ত্রাসীর বিরুদ্ধে আজ মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী আর বৃহস্পতিবার সকাল ১০:০০ টার সময় সোনামসজিদ পিরোজপুর এলাকায় আয়োজিত এ মানববন্ধনে আশে পাশের বিভিন্ন গ্রামের নারী পুরুষ অসংখ্য মানুষ আংশ গ্রহণ করেন।

মানবন্ধনের সভাপতিত্ব করেন স্থানীয় ব্যক্তিত্ব মোঃ মনিরুল ইসলাম মানববন্ধন বক্তারা বলেন গত মঙ্গলবার দিনে দুপুরে সোনাপুর গ্রামের এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। উক্ত সন্ত্রাসীরা দিনে দুপুরে বাড়িতে ঢুকে এক গৃহবধুর স্বর্ণের অলংকার পাশা নগদ এক লক্ষ টাকা, একটি গরুও দুটি ভ্যান ডাকাতি করে নিয়ে যায় দিনে দুপুরে এমন দুঃসাহসিক ঘটনায় পুরো সোনাপুর এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে। মানব বন্ধন থেকে ডাকাতির ঘটনায় অভিযুক্ত আব্দুল মালেক, মাসুদ, রায়হান, মোশারফ সহ অন্যান্য সহযোগীদের নাম উল্লেখ করে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। বক্তারা ডাকাতির অভিযোগ করে বলেন এসব চিহ্নিত অপরাধীদের কারণে এলাকায় সাধারণ মানুষের জীবনযাত্রা অতিষ্ঠ হয়ে উঠেছে।

আরো বক্তব্য রাখেন আব্দুল বাসির, ইউসুফ আলী, সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম, আব্দুল মোতালেব, রাসেল আলী, সাদিকুল ইসলাম, সোনা মসজিদের খতিবসহ আরো অন্যান্যরা।

অবিলম্বে সকল অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতার আনার জন্য প্রশাসনের কাছে জানান পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি হুঁশিয়ার দেন তারা।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান ডাকাতির ঘটনায় অস্বীকার করে বলেন সোনামসজিদ এলাকায় ঘটনাটি ডাকাতির ঘটনা নয় আনোয়ারা নামে যে মহিলা কানের দুল ছিড়ে নিয়েছে এটি পারিবারিক ঘটনা ওই ঘটনাকে কেন্দ্র করে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।