শফিক বগুড়া থেকেঃ ২০২৬ এসএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডে এবারও শীর্ষস্থান দখলে বগুড়া। বোর্ডের ৮ জেলার মধ্যে পাসের হার এবং জিপিএ-৫ উভয় সূচকেই অন্য জেলাগুলোকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করে নিয়েছে বগুড়া। রাজশাহী শিক্ষা বোডের প্রকাশিত ফলাফল জানা যায় বগুড়ায় এবার ২৩ হাজার ৩৮৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
জেলার পাসের হার ৭২ দশমিক ৬৪ শতাংশ। একই সঙ্গে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৪৭৮ জন শিক্ষার্থী। পাসের হারের দিক থেকে বগুড়ার পরেই রয়েছে জয়পুরহাট। জেলাটিতে পাসের হার ৬৭ দশমিক ৫৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৮৪৭ জন। চাঁপাইনবাবগঞ্জে পাসের হার ৬৫ দশমিক ১৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ১৩৮ জন। নওগাঁয় পাসের হার ৬২ দশমিক ৪৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৭৩৪ জন। রাজশাহীতে পাসের হার ৬২ দশমিক ২৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯৪৯ জন। নাটোরে পাসের হার ৬১ দশমিক ২৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৯৪ জন। এ ছাড়া পাবনায় পাসের হার ৬০ দশমিক ৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৯৭০ জন। সিরাজগঞ্জে ৮ জেলার মধ্যে সবচেয়ে কম, ৫৮ দশমিক ৬৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। এ জেলায় জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৯০৭ জন। শুধু পাসের হার নয়, জিপিএ-৫ অর্জনের সংখ্যাতেও বগুড়া রয়েছে ধরাছোঁয়ার বাহিরে। জেলার ৪ হাজার ৪৭৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। দ্বিতীয় অবস্থানে থাকা রাজশাহীতে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯৪৯ জন। অর্থাৎ জিপিএ-৫ পাওয়ার সংখ্যায় দ্বিতীয় অবস্থানে থাকা রাজশাহীর চেয়ে বগুড়া এগিয়ে রয়েছে ১ হাজার ৫২৯ জনে। এই ব্যবধানই রাজশাহী বোর্ডে বগুড়ার শিক্ষার্থীদের সাফল্যের চিত্রকে আরও স্পষ্ট করেছে। ফলাফল বিশ্লেষনে বগুড়ার উল্লেখযোগ্য স্কুলগুলোর মধ্যে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ২১৮জন, মোট পাশ-২১৮ তন্মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত হন ১৮৪ জন, জিপিএ-৫-এর হার ৮৪.৪০%, বিয়াম মডেল স্কুল ও কলেজ, বগুড়া মোট পরীক্ষার্থী ৪৩৬জন, মোট পাশ-৪৩৬ জন, তন্মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত হন ৩৪৩ জন, জিপিএ-৫-এর হার ৭৮.৬৭%, বগুড়া জিলা স্কুল, বগুড়া মোট পরীক্ষার্থী ২২৪ জন, মোট পাশ-২২৩ তন্মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত হন ১৭৫ জন, জিপিএ-৫-এর হার ৭৮.২২%, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, বগুড়া মোট পরীক্ষার্থী ৪১৯জন, মোট পাশ-৪১৮ তন্মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত হন ৩২৪ জন, জিপিএ-৫-এর হার ৭৭.৩৩%, আর্মড পুলিশ ব্যাটালিয়ান পাবলিক স্কুল, বগুড়া, মোট পরীক্ষার্থী ৩৫৭ জন, মোট পাশ-৩৫৭, তন্মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত হন ২৭৬ জন, জিপিএ-৫-এর হার ৭৭.৩১%। সামগ্রিক ফলাফলে রাজশাহী শিক্ষা বোডের ৮ জেলার মধ্যে বগুড়ার শীর্ষস্থানীয় অবস্থান জেলার শিক্ষা খাতে নতুন করে আশার আলো জাগিয়েছে। এই সাফল্যে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে যেমন উচ্ছ্বাস তৈরি হয়েছে, তেমনি বগুড়ার শিক্ষা ব্যবস্থার অগ্রগতি ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েও তৈরি হয়েছে নতুন প্রত্যাশা।







