খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়িতে স্থানীয় কণ্ঠস্বর, বৈশ্বিক অধিকার ইউএনএসসিআর ১৩২৫ এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডায় নাগরিক সমাজের পদক্ষেপ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
১০ আগস্ট (সোমবার) বাংলাদেশ নারী প্রগতি সংঘের (BNPS) এবং খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির (KMKS) আয়োজনে এবং ইউএন উইমেন এর আর্থিক সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত সংলাপে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ, ইউএন উইমেন এর প্ল্যানিং, মনিটরিং অ্যান্ড রিপোর্টিং অ্যানালিস্ট এবং (WPS)’র ফোকাল পার্সন, খাগড়াছড়ি জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুস্মিতা খীসা এবং বাংলাদেশ নারী প্রগতি সংঘের (BNPS) ডেপুটি ডিরেক্টর।
অনুষ্ঠানে বক্তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৩২৫ (UNSCR 1325) প্রস্তাব বাস্তবায়নে স্থানীয় পর্যায়ের নারীদের অংশগ্রহণ এবং শান্তি ও নিরাপত্তা নিশ্চিতকরণে নাগরিক সমাজের (CSO) ভূমিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের নারীদের সুরক্ষা, অধিকার আদায় এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের যুক্ত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
সংলাপে সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় নারী নেত্রী এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার কর্মকর্তাবৃন্দ অংশ নেন এবং তাদের অভিজ্ঞতা ও সুপারিশ তুলে ধরেন।







