নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের অধিকার, জীবিকা, মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে গঠিত ঐক্যবদ্ধ শ্রমিক জোট গার্মেন্টস শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের (জি-স্কপ) নতুন যুগ্ম সমন্বয়ক নির্বাচিত হয়েছেন বাচ্চু মিয়া ও আসাদুজ্জামান রিপন আসাদ।
রোববার (২ আগস্ট) রাজধানীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে আয়োজিত জি-স্কপের এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নবনির্বাচিতদের মধ্যে বাচ্চু মিয়া বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং আসাদুজ্জামান রিপন আসাদ জাতীয় নিট ডাইং গার্মেন্টস শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।
Views: 2







