নিজস্ব প্রতিবেদক: বর্ষাকে কেন্দ্র করে সাহিত্য চর্চা ও কবিতা পাঠের আয়োজন করতে যাচ্ছে ইলোরা আন্তর্জাতিক সাহিত্য কানন। সংগঠনটির উদ্যোগে আগামী ১ আগস্ট, রোজ শনিবার রাজধানীতে অনুষ্ঠিত হবে “বর্ষার কবিতা ও আলোচনা সভা”।
সরকারি নিবন্ধন ভুক্ত সংগঠন ইলোরা আন্তর্জাতিক সাহিত্য কানন ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়। সাহিত্য ও সংস্কৃতির বিকাশে সংগঠনটি নিয়মিত বিভিন্ন আয়োজন করে থাকে।
আয়োজকরা জানান, অনুষ্ঠানটি আগামী ১ আগস্ট বিকেল ৩টা ৩০ মিনিটে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কনফারেন্স রুম, তোপখানা রোড, ঢাকায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন লিটন সিদ্দিকী।
আয়োজকরা সাহিত্যপ্রেমী, কবি, লেখক ও পাঠকসহ সকলকে অনুষ্ঠানে উপস্থিত থেকে বর্ষা বিষয়ক কবিতা ও আলোচনায় অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন।






