, ,

মাগুরার শ্রীপুরে আলহাজ্ব মনোয়ার হোসেন খান এমপি 

নিউজটি শেয়ার করুন

জুলাই শহীদ, আহত জুলাই যোদ্ধা, ভিক্ষুক পুনর্বাসন ও অসহায় পরিবারের মাঝে আর্থিক সহয়তা প্রদান।

মাগুরা শ্রীপুর উপজেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের মাধ্যমে জুলাই শহীদ, আহত জুলাই যোদ্ধা,ভিক্ষুক পু্নর্বাসন ও অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তাসহ বিভিন্ন অনুদান প্রদান করা হয়।

১৮জুলাই শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মনোয়ার হোসেন খান, জাতীয় সংসদ সদস্য মাগুরা-১

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসমাউল হুসনা পিংকি, সহকারী কমিশনার (ভূমি), বদরুল আলম হিরো, সাবেক সভাপতি উপজেলা বিএনপি,খন্দকার আব্বাস উদ্দিন ও মুন্সি রেজাউল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি,

এছাড়া আরো উপস্থিত ছিলেন রুহুল আমিন পাপান পিআইও,আব্দুর রাজ্জাক,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা,খন্দকার আশরাফুল আলম নালিম,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি, মাসুদ মজুমদার ও মোল্লা খলিলুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি, মুন্সি জয়নুল আবেদীন, যোগাযোগ বিষয়ক সম্পাদক জেলা যুবদল, জিয়াউল হক ফরিদ, আহবায়ক উপজেলা যুবদল, শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক উপজেলা যুবদল, শাহ আলম তুফান সদস্য সচিব, উপজেলা যুবদল, মোঃটুকু খান, সাবেক সহ-সভাপতি জেলা ছাত্রদল, হেমায়েত হোসেন সদস্য সচিব উপজেলা ছাত্রদল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মকর্তা কর্মচারী।

এর আগে প্রধান অতিথি উপজেলা চত্বরে একটি ঔষধি হরিতকি বৃক্ষ রোপন করেন।
অনুষ্ঠানে শ্রীপুর উপজেলার ৪জন জুলাই শহীদ পরিবারে ও আহত জুলাই জুলাই যোদ্ধাকে দশ হাজার টাকা আর্থিক সহায়তা, অসহায় দরিদ্র ৫০জনের মাঝে ৩০কেজি করে চাউল, অসহায় এক নারীকে ৩টি ছাগল, দুই জন প্রতিবন্ধীর জন্য দুটি হুইল চেয়ার ও দুইজন অসহায় ব্যক্তির কর্মসংস্থানের জন্য দুটি ভ্যান প্রদান করা হয়।