, ,

শিশু সাহিত্যিক কবি জাহানারা জানি স্মরণে কবিতা, আবৃত্তি ও স্মৃতিচারণে মুখর বাংলা একাডেমি

নিউজটি শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতাঃ শিশুসাহিত্যিক কবি জাহানারা জানির স্মরণে এক আবেগঘন কবিতা পাঠ, আবৃত্তি ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয় বাংলা একাডেমির কবি আল মাহমুদ কর্ণারে। বিকেল ৪টায় অনুষ্ঠিত এ আয়োজনে সাহিত্যিক, কবি, আবৃত্তিকার ও সংস্কৃতিপ্রেমীদের উপস্থিতিতে পুরো পরিবেশ হয়ে ওঠে স্মৃতিময় ও শ্রদ্ধার আবহে ভরপুর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক কবি আসলাম সানী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক নিরঞ্জন অধিকারী। উদ্বোধনী আবৃত্তি পরিবেশন করেন বিশিষ্ট আবৃত্তিকার ও বাংলা একাডেমির পরিচালক ড. শাহাদাৎ হোসেন নিপু।

বিশেষ অতিথি ও সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলা একাডেমির পরিচালক বহুমাত্রিক লেখক তপন বাগচী, কথাসাহিত্যিক মনি হায়দার, পুঁথি কবি হাসিনা মমতাজ, কবি আবদুল গনি মিয়া, বর্ষীয়ান কবি জালালুদ্দিন নলুয়া, কবি লুৎফা জালাল, ছড়াকার ইউসুফ রেজা, অধ্যক্ষ কবি মোহাম্মদ খানসহ বিশিষ্ট কবি ও আবৃত্তিশিল্পীরা।

অনুষ্ঠানে বিশেষভাবে আলোচনায় উঠে আসে প্রয়াত কবি জাহানারা জানির সাহিত্যকর্ম ও শিশুসাহিত্যে তাঁর অবদান। বক্তারা বলেন, তাঁর লেখা শিশুদের মানসিক বিকাশ ও নৈতিক চেতনা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবির জীবনসঙ্গী মোঃ আঃ শুক্কুর, পুত্র এবিএম জাহিদ সারওয়ার সোহাগ, এএসএম জাকির হোসাইন, কন্যা জান্নাতুল ফেরদৌস তনু, ভাগ্নে গল্পকার শিহাব শহিদুলসহ পরিবারের সদস্যরা। এছাড়াও কবির ঘনিষ্ঠ সাহিত্যিক ও বিভিন্ন জেলা থেকে আগত কবিরা অংশ নেন।

অনুষ্ঠানের একটি বিশেষ মুহূর্তে প্রধান অতিথি উত্তর যাত্রাবাড়ী লিটল স্টারস স্কুলে অনুষ্ঠিত সততার বই মেলায় কবির বই বিক্রয়লব্ধ অর্থ তাঁর নাতি শিশু জারিফের হাতে তুলে দেন, যা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি বাপ্পী রহমান এবং আবৃত্তিকার আনোয়ার হাসান বাবু।

*এদিকে অনুষ্ঠানে বিশেষভাবে উল্লেখযোগ্য উপস্থিতি ও বক্তব্য রাখেন স্বদেশ বিচিত্রা পত্রিকার কবিতা অশোক ধর, যিনি তাঁর বক্তব্যে জাহানারা জানির সাহিত্যকর্মকে স্মরণ করে বলেন, শিশুসাহিত্যে তাঁর অবদান আগামী প্রজন্মের জন্য দিকনির্দেশক হয়ে থাকবে।*

অনুষ্ঠান শেষে কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কবিতা পাঠ ও আবৃত্তির মাধ্যমে শেষ হয় এ স্মরণ সভা, যা উপস্থিত সাহিত্যিকদের হৃদয়ে গভীর প্রভাব ফেলে।