ধামরাই (ঢাকা) প্রতিনিধি, মোঃ ইমরান হোসেন: ঢাকার ধামরাই উপজেলায় বিগত বছরের তুলনায় এবার পূজা মণ্ডপের সংখ্যা প্রায় ৪০টি বৃদ্ধি পেয়েছে। উপজেলার ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলিয়ে এ বছর মোট ২৩৫টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। উৎসবটি শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে পুলিশের পাশাপাশি ১৪৭৮ জন আনসার সদস্য দিনরাত নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে পৌর ০৫ নং ওয়ার্ডের আনসার ভিডিপি দলনেত্রী শেফালী আক্তার মুক্তা জানান, অন্যান্যবারের তুলনায় ধামরাইয়ে পূজা মণ্ডপের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তা নিশ্চিতে আনসার বাহিনী বড় ভূমিকা পালন করছে। পূর্বের তুলনায় এ বছর পূজা মন্ডপ বেশি হলেও আইনশৃঙ্খলা ও নিরাপত্তার ব্যবস্থায়ও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি আমাদের ধামরাই উপজেলা আনসার ভিডিপি অফিসার জনাব আসিফ ইকবাল স্যার, আমাদের সার্বক্ষণিক সহায়তা করেন তিনি প্রত্যেকটি মণ্ডপে গিয়ে আনসার সদস্যদের সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন যার ফলশ্রুতিতে আমরা আনসার সদস্যরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি এবং ধামরাইতে পূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হচ্ছে। তিনি আরও বলেন, “এর আগে বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে আমি জেলা পর্যায় থেকে একটি এবং উপজেলা পর্যায় থেকে দুটিসহ মোট তিনটি পুরস্কার পেয়েছি। সবার সহযোগিতা ও ভালোবাসার কারণেই এটি সম্ভব হয়েছে। আমরা আনসার সদস্যরা দিনরাত পূজা মণ্ডপে দায়িত্ব পালন করছি এবং উৎসবের শেষ দিন পর্যন্ত সঠিকভাবে দায়িত্ব পালন করে যাব।”
টিম লিডার গোলবর রহমান জানান, দুর্গাপূজার শুরু থেকেই তাঁদের যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁরা সেখানেই দায়িত্ব পালন করছেন। প্রতিমা বিসর্জন শেষ না হওয়া পর্যন্ত তাঁরা মাঠে থাকবেন এবং কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না ঘটে, সেদিকে কঠোর নজরদারি রাখবেন।







