, ,

হাতিরঝিল পরিষ্কার পরিচ্ছন্ন মন্ত্রীর সন্তুষ্ট প্রকাশ

নিউজটি শেয়ার করুন

অদ্য ২৭ জুন ২০২৬ খ্রি. (শনিবার) সকাল ১০.০০ ঘটিকায় হাতিরঝিল এলাকায় পরিচালিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি; গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি; গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম;

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন; ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক  মোঃ আমিনুল ইসলাম এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম। এ সময় রাজউকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে গত সাত দিনের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন মাননীয় প্রতিমন্ত্রী  মীর শাহে আলম, এমপি।

রাজউক চেয়ারম্যান মহোদয় জনগণকে হাতিরঝিল এলাকায় ডাস্টবিন ব্যবহারে আরও সচেতন ও উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, ভবিষ্যতে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে হাতিরঝিলকে আরও উন্নত ও নান্দনিকভাবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে এলাকায় বৃক্ষরোপণ, পর্যাপ্ত আলোকসজ্জা, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং অতিরিক্ত আনসার মোতায়েনের কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে।

সকলকে হাতিরঝিল এলাকার পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে সম্মিলিতভাবে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হবে।