, ,

অবসরে গিয়েও সেবা দিচ্ছেন গরীবের ডা. গোলাম মোস্তফা মজুমদার

নিউজটি শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: গরীবের ডা. গোলাম মোস্তফা মজুমদার ঢাকা মেডিক্যাল কলেজ, শাহ সলিমুল্লা মেডিকেল কলেজ, জাতীয় চক্ষু বিজ্ঞানী ইনস্টিটিউট ও হাসপাতাল শেরেবাংলা নগর ঢাকা, ফরিদপুর মেডিকেল কলেজ ও চাঁদপুর মেডিকেল কলেজে চাকরি শেষে পুনরায় চোখের চিকিৎসা সেবা দিতে শুরু করেছেন তার নিজ জেলায় চাঁদপুরের হাজীগঞ্জ শহরের করিম বাগান এলাকায়। এতে করে স্বস্তি ফিরেছে সাধারণ রোগীদের মনে।  খবর নিয়ে জানা গেছে, গত ১ জানুয়ারি ২০২৬ থেকে তিনি চাঁদপুরের হাজীগঞ্জ শহরের করিম বাগান এলাকায় অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ডা. গোলাম মোস্তফা মজুমদার চক্ষু রোগীদের সেবা দিতে শুরু করেন।

প্রতিদিনই চাঁদপুর জেলা ও জেলার বিভিন্ন স্থান থেকে সাধারণ রোগীরা চোখের নানা সমস্যা নিয়ে তার এই বাসভবনের নিজস্ব চেম্বারে ডাক্তার দেখাতে আসেন।

মানবিক দিক বিবেচনা করে গত ১ জানুয়ারি থেকে রোগীদের নিয়মিত চক্ষু চিকিৎসাসেবা দিচ্ছেন ডা. গোলাম মোস্তফা মজুমদার।

তাছাড়াও তিনি ড. মোস্তফা আই ওয়েলফেয়ার অর্গানাইজেশন নামে একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে তিনি বিভিন্ন মানবিক ও সামাজিক সেবার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।