, ,

লালবাগ থানা বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে লালবাগ থানা বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব  তানভীর আহমেদ রবিন স্বাক্ষরিত এক ঘোষণায় এ কমিটি অনুমোদন করা হয়।
ঘোষিত কমিটিতে লালবাগ থানা বিএনপির আহ্বায়ক হিসেবে আমিনুল ইসলাম আমিনকে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া ১ নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে বদিউল আলম সুইট এবং ১ নম্বর সদস্য হিসেবে সৈয়দ জালাল উদ্দিনকে মনোনীত করা হয়েছে। নবগঠিত কমিটিতে মোট ৪১ জন নেতাকর্মীকে বিভিন্ন পদে অন্তর্ভুক্ত করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, দলকে সুসংগঠিত করা এবং আগামী রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
নবনির্বাচিত নেতৃবৃন্দ দলীয় দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তারা লালবাগ থানায় বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে জানান।
দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নতুন এই আহ্বায়ক কমিটি লালবাগ থানা এলাকায় বিএনপির রাজনৈতিক কার্যক্রমকে আরও বেগবান করবে এবং দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।