বাকশাল
পরম আত্মার “বাকশাল”
—-মোঃ আকতার হোসেন
জাতির জনক বঙ্গবন্ধু
চেয়েছিলেন সবার অধিকার,
উপহার দেন সমবায় আদর্শ
“বাকশাল” ছিল নাম যার।
সুদীর্ঘ্য কাল তিনটি বছর
করেন তিনি গবেষণা,
তারপর করেন বাকশালের
সমবায় আদর্শ ঘোষণা।
সুশাসন বিরোধী চক্র
সুযোগ বুঝে উঠল ক্ষেপে,
অতপর জাতির শত্রুরা
সমবায় আদর্শ যায় চেপে।
উপরন্তু বাকশাল বিরোধীরা
প্রচারণা করে জোরদার,
বঙ্গবন্ধুর নৃশংস হত্যায়
জাতি অন্ধকারে ডুবে আবার।
বাকশাল গড়ে সেই আদর্শে
সর্বদা আছেন বঙ্গবন্ধু,
থাকবেন ইহ পরকাল জুড়ে
গড়তে সমবায় আদর্শের মহাসিন্ধু।
বঙ্গবন্ধুর অশান্তিময় আত্মা
তথনই পরম শান্তি পাবে ,
বাকশালের সমবায় আদর্শ
বাংলাদেশে প্রতিষ্ঠা যখন হবে।
আসুন সবে আমরা করি
মহান বাকশালের কলতান,
সারাদেশে গাইবে মানুষ
জাতির জনকের জয় গান।




