, ,

সড়কের অব্যবস্থাপনা ও দুর্নীতি বন্ধ, আইন অমান্যকারী মালিকদের বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা,

নিউজটি শেয়ার করুন

 অতিরিক্ত আদায় ও জুলুম-নির্যাতন বন্ধ, জাতীয় বাজেট বরাদ্দের দাবীতে শ্রমিক ঐক্য গড়ে তোলার আহ্বান

হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন

আজ ২০ মে ২০২৬ সকাল ১১:০০ ঘটিকায় বাংলাদেশ অটোরিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপরে উল্লেখিত দাবীসমূহ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গোলাম ফারুক। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় নেতা মোঃ ইব্রাহিম সর্দার, কবির হোসেন মনজু, আকরাম হোসেন মন্টু, বেলাল তালুকদার প্রমুখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়- জাতীয় সংসদের নির্বাচনের মধ্য দিয়ে দেশে একটি নতুন সরকার গঠিত হয়েছে। নবগঠিত এই সরকারের মেয়াদ এতই স্বল্প যে সরকারের সমালোচনা করার যৌক্তিকতা নেই। আপনারা সকলে অবগত আছেন বিগত ঈদুল ফিতরের ছুটিতে নারীর টানে মানুষ শহর ছেড়ে গ্রামে যায় সেই সময় সড়কে ব্যাপক অব্যবস্থাপনা ও দুর্নীতি পরিলক্ষিত হয়েছে। যার পরিনতিতে অসংখ্য তাজা প্রাণ অকালে মৃত্যুবরণ করতে হয়েছে। মৃত ব্যক্তিদের পরিবারে ঈদের আনন্দ পরিবর্তে গভীর শোকের ছায়া মাতন হয়েছে। ঈদুল আযহা আসন্ন। এই ঈদেও শহর থেকে বিপুল সংখ্যক মানুষ নারীর টানে পরিবারের সঙ্গে ঈদ করার জন্য বাড়ীতে যাবেন। আমাদের আশংকা ঈদের ছুটির পূর্বে সড়কে দুর্নীতি ও অব্যবস্থাপনা রোধ করতে না পারলে এখানেও বিপুল পরিমান মানুষের প্রাণ হানীর আশংকা থেকে যায়। আমরা সে কারণেই আজকের এই সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে সড়কের সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে সম্মনিত উদ্যোগ গ্রহণ করে নিরাপদ সড়ক নিশ্চিত করতে হবে। কারণ আমরা জানি একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এই কান্না রোধ করতে হলে নিরাপদ সড়কের কোন বিকল্প নাই। এ ব্যাপারে আমরা সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছি।

২০০৭ সালে ২৭ মে পূর্বের মটরযান অধ্যাদেশ ১৯৮৩ কে বাতিল করে ঢাকা-চট্টগ্রাম এর জন্য সিএনজি/পেট্রোল চালিত অটোরিক্সা সার্ভিস নীতিমালা প্রজ্ঞাপন এর মাধ্যমে জারি করে। অটোরিক্সা মালিকগণ নীতিমালা ও আইনের প্রতি বৃর্ধাঙ্গুল দেখিয়ে শুরু থেকে অতিরিক্ত দৈনিক জমা (টাকা) আদায় করে আসছে। পুলিশ ও বিআরটিএতে লিখিতভাবে একাধিক অভিযোগ দেওয়া সত্ত্বেও কর্তৃপক্ষ কোন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেনি। চালকদের কাছ থেকে অতিরিক্ত দৈনিক ২০০/- টাকা আদায় ২০০২ থেকে ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত। ঢাকা ও চট্টগ্রামের অটোরিক্সা মালিকগণ চালকদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেয়। ট্রাফিক পুলিশকে প্রতি মাসে মিটার মামলায় গড়ে একজন চালক জরিমানা দেয় ২০০০/- টাকা। ঢাকা ও চট্টগ্রামের অটোরিক্সা চালকদের কাছ থেকে মামলা বাবদ শতশত কোটি টাকা জরিমানা বাবদ আদায় করে। চালকদের কাছ থেকে মালিকগণ অতিরিক্ত জমার নামে হাতিয়ে নেওয়া অতিরিক্ত টাকা চালকদেরকে ফেরত দেওয়ার জন্য জোর দাবী জানাচ্ছি। অন্যথায় অতিরিক্ত টাকা আদায়ের জন্য চালকগণ রাজপথে আন্দোলনে যেতে পারে। সড়ক পরিবহন আইন ২০১৮ পাশ হয়েছে আমরাও আধুনিক সড়ক পরিবহন আইন চাই। আমরা মনে করি অতিরিক্ত শান্তি ও জরিমানা বৃদ্ধি করলেই সড়কে শৃঙ্খলা ফিরবে না। গত ২৩ মে ২০২১ ও ১১ এপ্রিল ২০২৫ তারিখে সড়ক পরিবহন আইনের ২২টি ধারা সংশোধন করার জন্য সড়ক পরিবহন মন্ত্রণালয় লিখিত প্রস্তাব দেওয়া হয়েছিল। এ বিষয়ে গত ০৩/১১/২০২৫ তারিখে বিআরটিএ সদর কার্যালয় উক্ত আইনের সংশোধনের জন্য যে সভা সিদ্ধান্ত হয়েছিল সে বিষয়ে আজ পর্যন্ত আমাদেরকে কোন কিছু অবগত করা হয়নি। ফলে শ্রমিকদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে।

সংবাদ সম্মেলনে নিম্নলিখিত দাবীসমূহ তুলে ধরা হয়ঃ

১। নিরাপদ সড়ক নিশ্চিত কল্পে সড়কে বিদ্যমান অব্যবস্থাপনা ও দুর্নীতি বন্ধ করে আধুনিক সড়ক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

২। পরিবহন শ্রমিকসহ সর্বস্তরের শ্রমিকদের বাচারমত মজুরী নিশ্চিত কল্পে জাতীয় নূন্যতম মজুরী ৩০,০০০/- টাকা ঘোষণা করতে হবে।

পরিবহন শিল্পের জন্য আসন্ন বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ দিতে হবে।

৩। সম্প্রতি পাশকৃত শ্রম আইনের শ্রমিক স্বার্থ বিরোধী কালাকানুন সংশোধন করে মালিক শ্রমিকের স্বার্থ সংরক্ষণ করে এমন গণতান্ত্রিক শ্রম

আইন প্রনয়ন ও বাস্তবায়ন করতে হবে।

৪। কৃষকদের ন্যায় শ্রমিকদের জন্য ফ্যামিলি কার্ড বিতরন করে ন্যায্য মূল্যে নিত্যপন্য সামগ্রী সরবরাহ করতে হবে।

৫। পরিবহন মালিকদের মালিক ও ট্রাফিক পুলিশের ঘুষ, দুর্নীতি ও জুলুম বন্ধ করে শ্রমিকের শ্রমের স্বীকৃতি দিতে হবে।