, ,

জয়পুরহাটে ট্রেন দুর্ঘটনায় নিহত এক।

নিউজটি শেয়ার করুন

আজ (২৩ এপ্রিল বৃহস্পতিবার) সকালে জয়পুরহাট সদর, উপজেলায় সাহাপুর এলাকায় ট্রেনের ধাক্কায় শহিদুল ইসলাম (৪৫)নামে এক ইট ভাঙ্গা শ্রমিকের মৃত্যু হয়।

দুর্ঘটনায় নিহত শহিদুল ইসলাম সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে, জানা যায় শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে রেল লাইনের পাশে ইট ভাঙ্গার কাজ করতেন।

বৃহস্পতিবার সকালে কাজ করার সময় তিনি রেললাইন পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ‘তিতুমীর এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ নুরে আলম।