বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে ৪২ বিজিবি ।
এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৬ মার্চ ২০২৬, রাত ২১৩০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ পরমেশ্বরপুর বিওপি কর্তৃক দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলাধীন সীমান্ত পিলার ৩৩২/৬-এস হতে আনুমানিক ০১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে পরমেশ্বরপুর গ্রাম নামক স্থান হতে নিম্নেবর্ণিত ০১ জন আসামীসহ ১০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করতে সক্ষম হয় ৪২ বিজিবি।
মাদক চোরাচালান কারবারি মোঃ জিয়াউর রহমান (৩৯), পিতা-মৃত আব্দুল কাফি, গ্রাম-শৌলাপাড়া ভবানীপুর, পোস্ট-বৈরচুনা, থানা-পীরগঞ্জ, জেলা-ঠাকুরগাঁও।
উল্লেখ্য, জনাব মোঃ মারুফ হাসান, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, বোচাগঞ্জ, দিনাজপুর কর্তৃক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আসামী মোঃ জিয়াউর রহমান’কে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়াও বিজিবি ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে উক্ত ম্যাজিস্ট্রেট কর্তৃক ১০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ধ্বংস করা হয়। পরবর্তীতে সাজাপ্রাপ্ত আসামীকে বোচাগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন ৪২ বিজিবি ।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে ৪২ বিজিবি ।







