, ,

সৌদি আরবের রমজান ইমাম প্রোগ্রাম বাংলাদেশে চালু, খেজুর ও কুরআন বিতরণ

নিউজটি শেয়ার করুন

এমএম রহমাতুল্লাহ: সৌদি আরবের ইসলামিক বিষয়ক, দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রণালয়, বাংলাদেশে তাদের ধর্মীয় সংযুক্তির মাধ্যমে, রমজান ইমাম প্রোগ্রাম চালু করেছে। এই প্রোগ্রামের অধীনে ছয়জন সৌদি ইমাম বাংলাদেশের বিভিন্ন শহরে তারাবীহ ও কিয়ামুল লাইল নামাজ পরিচালনা করবেন এবং আরবি ভাষা শিক্ষা ও প্রসারে কাজ করবেন।

ঢাকাস্থ সৌদি দূতাবাসে অনুষ্ঠিত উদ্বোধনী ইভেন্টে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ বিন জাফের বিন আবিয়াহ এবং রিলিজিয়াস এটাচের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মুবারক বিন আমক আল-আনজি উপস্থিত ছিলেন। এই প্রোগ্রামটি সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে ইসলামিক কার্যক্রমে সহযোগিতা এবং ভ্রাতৃত্ববোধ জোরদার করার জন্য মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি প্রতিফলিত করে।

এসময় খাদেমুল হারামাইন আশারিফাইন বাদশাহ সালমান বিন আব্দুল আযীয-আল সাউদ হাফিজাহুল্লাহর পক্ষ থেকে ইফতার ও খেজুর বিতরণী প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

সৌদি সরকারের ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের তত্বাবধান ও বাস্তবায়নে উক্ত অনুষ্ঠানে ৪০ টন খেজুর, ১৪ হাজার ৫০০ কপি কুরআন বিতরণ করা হয়। খেজুর ও কুরআন বিতরণ অনুষ্ঠানে সৌদি দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও দূতাবাসের রাজনৈতিক ও মিডিয়া পরিচালক এবং দূতাবাসের স্পোকপার্সন ইয়াসির শেশাহ, ড. এমদাদউল্লাহ, মুহাম্মদ মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।