ফেনী–২ আসনে লড়াই চাই সমানে–সমানে।
শুভাকাঙ্ক্ষী বন্ধু–বান্ধব, প্রস্তুত হোন—
অতীতের ভুল পেছনে ফেলে, বর্তমানেই হোক পরিবর্তন।
বিবেক বিবেচনায় দিন মূল্যবান ভোট—
ট্রাক মার্কার জয় হোক। 🛻✊
আমি দীর্ঘদিন হামলা, নির্যাতন ও মিথ্যা মামলার শিকার হয়ে পরিবার-পরিজন নিয়ে কঠিন সময় পার করেছি। তবুও কখনো আশা ছেড়ে দেইনি। বিশ্বাস করেছি—অন্ধকারের পর আলো আসবেই।
নির্বাচনে জয়–পরাজয় থাকবে, এটি গণতন্ত্রের স্বাভাবিক নিয়ম। এ নির্বাচনে আমি জয়ী কিংবা পরাজিত হই, আপনাদের কাছে আমার একটাই প্রত্যাশা—সম্মান।
আমাকে নিয়ে অনেক অভিযোগ থাকতে পারে, অনেক অভিমান থাকতে পারে। আমি তা অস্বীকার করি না। বরং সেই অভিযোগগুলো থেকে শিখতে চাই, নিজেকে সংশোধন করে এগিয়ে যেতে চাই।
মানুষই ভুল করে—এই ভুল সংশোধন করে দেওয়ার দায়িত্ব সমাজ ও জনগণের। আমাকে শোধরানোর, পথ দেখানোর দায়িত্বও আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব।
সবশেষে বলি—আমি ক্ষমতার জন্য নয়, মানুষের পাশে থাকার জন্য রাজনীতি করি। আজ হারলেও মানুষের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই। জিতলেও তাই।
তারিকুল ইসলাম ভূইয়া
চেয়ারম্যান
জনতার অধিকার পার্টি পিআরপি
সংসদ সদস্য পদপ্রার্থী
ফেনী ২ আসন প্রার্থী
২০-১-২৬







