, ,

ভালো নেই দেশ

নিউজটি শেয়ার করুন

 

-শাকিল আহামেদ

ভালো নেই সমাজ-
রাত পোহালেই শুনা যায় মূর্খদের খামাখা আওয়াজ।

ভালো নেই দেশ-

ভালো নেই পথঘাট,
ভালো নেই মাঠ-
গ্রাম, শহরের অলি গলিতে চলছে লুটপাট।

ভালো নেই দেশ-

ভালো নেই বন,
তীর হাতে শিকারীর ছুটে সারাক্ষণ।

ভালো নেই দেশ-

ভালো নেই শহর
টোকাইদের দল,
খাদ্যের অভাব রোজ চোখে জল।

ভালো নেই দেশ-

ভালো নেই দেশ,
বাড়ি থেকে বের হলেই কিছু নারী চোখে পড়ে অশ্লীল ড্রেস।

ভালো নেই দেশ-

ভালো নেই নদ-নদী ভরে গেছে আবর্জনায় মল,
এভাবে চলতে থাকলে মোড়া হারাবো জল।

ভালো নেই দেশ-

মোদের দেশে নোংরা শ্রেণীর যতো মানুষের বসবাস,
দিবানিশি অলিতে গলিতে পাওয়া যাচ্ছে নারী – পুরুষের লাশ!