-শাকিল আহামেদ
বাবা তুমি নেই বলে তোমাকে আজও মনে পড়ে,
নিত্যদিন কত-ই- না অশ্রু ঝরে।
মনে পড়ে তোমার শাসনের কথা;
সুখের সাথী দুঃখের সাথী প্রিয় মোর বাবা,
তোমার কথা দিবানিশি মনে পড়ে ভুলতে পারি না।
বাবা তুমি তো প্রথম ভালোবাসা,
তাই তো এই জীবনে হারিয়েছে কতশত আশা।
বাবা তুমি নেই বলে-
সঠিক দিকনির্দেশনার অভাবে এ জীবন অন্ধকারে নিমজ্জিত,
বাবা তুমি থাকতে যদি জীবনটা হতো আলোকিত।
বাবা তুমি নিয়ে যেতে রোজ সকাল ইস্কুলে সুন্দর হতো পড়ালেখা,
আজ তুমি নেই বলে মনে পড়ে সকাল- সন্ধাবেলা!
বাবা তুমি নেই বলে-
কত’ই-না বেদনায় বড় হয়েছি,
তোমার সমবয়সী বন্ধু বান্ধব দেখিলে বুঝি কি হারিয়েছি!
বাবা তুমি নেই বলে-
চাচা,জেঠা,মামা, খালু কেউ তো নেয় না আর বুকে-
আপন আপন যাই বলো সবাই তো পিঠে।
বাবা তুমি নেই বলে-
বাবা তুমি তো ছিলে হাজার কষ্টের মাঝে সুখ,
এই ভূবণে হাজারোবার কান্না করেও দেখতে পাবো না তোমার সুন্দর মুখ।
বাবা তুমি নেই বলে –
তোমার কথা মনে হলে দেখিতে যাই তোমার কবর,
মনকে বুঝাতে পারি না কেঁদে কেঁদে দেই সবর।
বাবা তুমি আসবে বলে রোজ চেয়ে থাকি,
তোমাকে হারানোর বেদনায় হ্নদয় পুড়ার নেই আর বাকি।
বাবা তুমি নেই বলে-
বাবা তুমি তো ওপারে চলেগেছ একা,
যেদিন থেকে নেই তুমি ঘরটা হয়েগেছে ফাকা।







