সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে এক আলোচনা সভা, দোয়া মাহফিল এবং অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বিজেইউসির চেয়ারম্যান সাব্বির আহমেদ রনির সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রফিক সিকদার। প্রধান আলোচক ছিলেন বিজেইউসির কার্যকরী সভাপতি সাংবাদিক মিডিয়া ব্যক্তিত্ব কবি রাজু আলীম। বিশেষ অতিথি ছিলেন কলামিষ্ট ফোরাম অব বাংলাদেশ মহাসচিব মীর আব্দুল আলিম, দৈনিক স্বদেশ বিচিত্রার প্রকাশক ও সম্পাদক কবি অশোক ধর, বাংলাদেশ এডিটর ফোরামের মহাসচিব ওমর ফারুক জালাল, সুইডেন বিএনপির সভাপতি আসাদুজ্জামান কাকন, জেদ্দা মহানগর বিএনপির সভাপতি আজাদ চৌধুরী চয়ন, বিজেইউসির উপদেষ্টা মোহাম্মদ বশির উজ্জামান, উপদেষ্টা শফিকুর রহমান, মহাসচিব মোহাম্মদ মোক্তার হোসেন, বিজেইউসির ভাইস-চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, যুগ্ন-মহাসচিব সায়েম ইসলাম টুটুল, সাংগঠনিক সম্পাদক জহিরুল কাইয়ুম,মিঠু, দফতর সম্পাদক সাহাব উদ্দিন মাসুদ, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুর রব সহ প্রমুখ।






