, ,

পার্বতীপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও যৌথ কর্মী সভা

নিউজটি শেয়ার করুন

ঐক্যের ডাক, তৃণমূলে নির্বাচনী প্রস্তুতির বার্তা ,

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুরে দোয়া মাহফিল ও যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ আগস্ট) উপজেলার ১০নং হরিরামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৌলভীর ডাঙ্গা স্কুল মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশ, জাতি ও দলের কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সভায় বক্তারা বলেন, দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্যই হতে পারে আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার প্রধান শক্তি। যেকোনো ষড়যন্ত্র ও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তারা।
আসন্ন স্থানীয় নির্বাচন প্রসঙ্গে বক্তারা বলেন, তৃণমূল থেকে শুরু করে ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে দলের মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে এখন থেকেই নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে যোগ্য ও জনপ্রিয় প্রার্থীদের পাশে দাঁড়ানোরও আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন সাদো। এছাড়া বক্তব্য রাখেন রবিউল ইসলাম বাবু, সুফিয়ান কাদের, মেজবাউল শাহ, তৌফিকুল ইসলাম তপু ও রুবিনা পারভিন রুবি।
এ সময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।