, ,

ডক্টর মালিকা কলেজের প্রতিষ্ঠা দিবস ও ডক্টর মালিকা আল -রাজীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছেঃ

নিউজটি শেয়ার করুন

ঢাকার অভিজাত এলাকা ধানমন্ডিতে অবস্হিত ডক্টর মালিকা কলেজের প্রতিষ্ঠাত্রী শিক্ষানুরাগী, মহিয়সী নারী ডক্টর মালিকা আল-রাজীর জন্মদিন ও কলেজের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, শিক্ষক প্রতিনিধিগণ ও শিক্ষকবৃন্দ স্মৃতিচারনমূলক বক্তব্য প্রদান করেন। বক্তাগণ ডক্টর মালিকা কলেজ প্রতিষ্ঠায় ডক্টর মালিকা আল-রাজী অনবদ্য অবদানের কথাও উল্লেখ করেন। বর্তমানে ডক্টর মালিকা কলেজে উচ্চ মাধ্যমিক, স্নাতক পাস, সাতটি বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে  এবং দুইটি বিষয়ে মাষ্টাসে পাঠদান করা হচ্ছে। প্রতি বছর বিপুল সংখ্যক শিক্ষার্থী ডক্টর মালিকা কলেজ থেকে সফলতার সাথে পাশ করে কর্মক্ষেত্রে প্রবেশ করছে।

কলেজের প্রতিষ্ঠাত্রী ডক্টর মালিকা আল-রাজী ১৯১৯ সালে ঢাকার একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকার তৎকালীন ইডেন গার্লস কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় তিনি প্রথম বিভাগে উত্তীর্ণ হন এবং মেয়েদের মধ্যে সপ্তম স্থান অধিকার করেন। এরপর কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বেথুন কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং স্কটিশ চার্জ কলেজ থেকে বি.এস-সি পাশ করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন শাস্ত্রে এম.এস.সি ও বি.টি. (ব্যাচেলর অব ট্রেনিং) পরীক্ষায় উত্তীর্ণ হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে এম.এস.সি তে তিনি একমাত্র ছাত্রী ছিলেন যা তাঁর জীবনের এটি স্মরণীয় ঘটনা। ১৯৫৪ সালে তিনি উচ্চ শিক্ষার জন্যে বিলেত গমন করেন এবং লন্ডন ইউনিভার্সিটি থেকে রসায়ন শাস্ত্রে পি.এইচ.ডি ডিগ্রী লাভ করেন।  ডক্টর মালিকা আল-রাজী ১৯৮২ সালে ডক্টর মালিকা কলেজ প্রতিষ্ঠা করেন।