, ,

আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি যাত্রীদের ভোগান্তির শেষ নেই

নিউজটি শেয়ার করুন

গত ১১ অক্টোবর ২০২৫ এ খুলনা হতে রাত এগারোটায় ছেড়ে আসে চিলাহাটি গামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি। যদিও সেটা রাত ৯: ১৫ মিনিটে ছাড়ার কথা ছিল, ট্রেনের করিডোর,দরজা এমনকি টয়লেট দখল করে রেল পুলিশ এবং টিটির সহযোগিতায় আসবাবপত্র, ছাগল এবং অন্যান্য জিনিসপত্র বহন করা হচ্ছে। টয়লেটের অভ্যন্তরেও অপরিষ্কার অপরিচ্ছন্ন বেহাল দশা বিরাজ করছে। টয়লেট ব্যবহার করতে না পেরে ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ যাত্রীরা, বিশেষ করে মহিলা যাত্রীদের ভোগান্তির শেষ নেই। এ ব্যাপারে কর্তব্যরত টিটি ও রেল পুলিশের সাথে কথা বলা হলে তারা ঔদ্ধ্যত্তপূর্ণ আচরণ করে, পরবর্তীতে যৌক্তিক প্রশ্নের মুখে কোন সদুত্তর দিতে না পেরে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে ।