জ্ঞানতাপস ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ’র জীবন ও আদর্শ ” শীর্ষক এক আলোচনা সভা বুধবার বিকেলে ঢাকার বাংলা একাডেমির আল মাহমুদ লেখক কর্নারে অনুষ্ঠিত হয়।
জ্ঞানতাপস ড. মুহাম্মদ শহীদুল্লাহ গবেষণা পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসর ড. হামিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক স্বদেশ বিচিত্রার উপদেষ্টা সম্পাদক সাব্বির আহমেদ রনি।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মীর হাসমত আলী। প্রধান আলোচক ছিলেন বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী। স্বাগতম বক্তব্য রাখেন ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ গোলাম ফারুক।
বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুর আহমেদ, সুফিবাদ গবেষণা পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুফি মোবারক হোসেন মুরাদ সহ প্রমুখ।







