, ,

হেমন্তের আহবান  

নিউজটি শেয়ার করুন

 মো.আশতাব হোসেন
হেমন্তের সাদা বসনে আকাশ
মেঘের নেই ব্যস্ততা রাগ ক্ষোভ অভিমানহীন,
কান্নার আওয়াজ নেই মেঘের কণ্ঠে
চলছে বাপের বাড়ির রাস্তা ধরে।
আয়েশি সকালে শিশির হাসে
ঘাসের ডগায় উপরে শীতল আসনে,
রোদের সীমাহীন বাড়াবাড়ি নেই দেমাকে
মৃদু মিষ্টি বিলায় আচলে বেঁধে।
শীতের আগমনী বার্তা আসে বাতাসের সুরে
ভয়ে কম্পিত সবুজের সজীবতা,
পিপীলিকার দল ছেড়ে কোলাহল
চলছে তড়িঘড়ি  উষ্ণ নিবাস সন্ধানে।
রাতের আঁধার শীতল পরশে হচ্ছে স্তব্ধ
কুয়াশার চাঁদরে মুছে লবণাক্ত শরীর,
নদীর কণ্ঠে ক্ষীণ হচ্ছে যৌবনের গান
চরে বাঁধবে ঘর চঞ্চল গতিবেগ উৎসব।