চলে গেল ৬ বছরের শিশু
প্রতিনিধি, স্বদেশ বিচিত্রা, মোঃ নুর আলম সিদ্দিকী, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ ঘটনায় অভিযুক্ত জাহিদুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। একটি নিষ্পাপ শিশুর সঙ্গে এমন বর্বরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
একটি শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে না পারা আমাদের সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয়। প্রতিটি এমন ঘটনার পর কিছুদিন আলোচনা ও প্রতিবাদ হয়, এরপর মামলা আদালতে গেলে অনেক সময় দীর্ঘসূত্রতায় বিষয়টি আড়ালে চলে যায়। বিচার প্রক্রিয়া যেন কোনোভাবেই অর্থ, প্রভাব বা ক্ষমতার কাছে বাধাগ্রস্ত না হয়, এটাই সবার প্রত্যাশা।
শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা রাষ্ট্র, সমাজ ও আমাদের প্রত্যেকের দায়িত্ব। আমরা প্রতিশোধ নয়, দ্রুত, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক আইনি বিচার চাই।
মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রচলিত আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।





