, ,

স্বদেশ বিচিত্রা: দুর্নীতিই সকল প্রকার উন্নয়নের একমাত্র অন্তরায়

নিউজটি শেয়ার করুন

একটি বিশ্লেষণমূলক প্রবন্ধ
—- রফিকুল ইসলাম সম্রাট

ভূমিকা
উন্নয়ন একটি জাতির সম্মিলিত স্বপ্ন। রাস্তাঘাট, স্কুল-কলেজ, হাসপাতাল, কর্মসংস্থান — সবই উন্নয়নের অংশ। কিন্তু বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে উন্নয়নের জন্য টাকা, পরিকল্পনা বা জনবলের অভাব নেই। অভাব আছে এক জায়গায় — সততার। আর সেই অভাবের নামই দুর্নীতি। তাই বলা যায়, দুর্নীতিই উন্নয়নের পথে একমাত্র এবং সবচেয়ে বড় দেয়াল।

১. অর্থনৈতিক বিশ্লেষণ: টাকা কোথায় যায়?
ধরুন সরকার ভান্ডারিয়ায় একটি ব্রিজের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ দিল। কাগজে ১০ কোটি, কিন্তু বাস্তবে?
ফাইল চালাতে ১০%, টেন্ডার ম্যানেজ করতে ১৫%, কাজে নিম্নমানের মাল দিতে আরও ২০% — শেষ পর্যন্ত ব্রিজে লাগে ৫ কোটি টাকার কাজ। ৬ মাস পর ব্রিজ ভেঙে যায়। আবার বরাদ্দ, আবার দুর্নীতি। এই চক্রে দেশ কখন…
[23:06, 11/1/2026] Ashok Dhar Editor স্বদেশ বিচিত্রা: সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১৮ জন গ্রেফতার

আশরাফুল ইসলাম ফাহিম।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী ১১ জন, ডাকাতির অভিযোগে ৬ জন এবং নিয়মিত মামলায় ১ জনসহ মোট ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১ নভেম্বর ২০২৬) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মাদকসেবী হিসেবে ১১ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন—জাকির (৪৭), তবারক মিয়া (৩৯), আরিফ (২৩), নাদিম হোসেন (২৬), মোঃ তারেক (২৬), মোঃ রিফাত (২৪), আলীন্দর ইসলাম (২৪), সুমন মুন্সি (৩২), মোঃ রাশেদ (২১), জাহিদুল (২৭) ও মোঃ সাকির মিয়া (২৫)।

এছাড়া ডাকাতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৬ জনকে। তারা হলেন—ওমর ফারুক (২০), বাছির (২৫), রাশেদুল (২৮), অনিল বাবু (৩৫), রাদেশুল ওরফে রাজু ওরফে রেজা (৩০) এবং আবু সাঈদ (৪০)।

অন্যদিকে নিয়মিত মামলায় ইউনুস মিয়া (৪০) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের পূর্ব বেহাকৈর গ্রামের বাসিন্দা।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি ইউনুস মিয়াকে গ্রেফতারের পর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।