নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী কৃষকদল ঢাকা মহানগর (উত্তর)-এর যুগ্ম আহ্বায়ক অলোক বসুর শশুর সুকুমার সিংহ রায় স্ট্রোকজনিত কারণে মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় যশোর সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।
এক শোকবার্তায় জাতীয়তাবাদী কৃষকদল ঢাকা মহানগর (উত্তর)-এর আহ্বায়ক আসজাদুল আরিফ দল এবং সদস্যসচিব শফিকুর রহমান মিঠু সুকুমার সিংহ রায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোকবার্তায় নেতারা জানান, স্ট্রোকের পর সুকুমার সিংহ রায়কে যশোর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নেতারা প্রয়াত সুকুমার সিংহ রায়ের পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে তাঁরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দেওয়ার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন।
জাতীয়তাবাদী কৃষকদল ঢাকা মহানগর (উত্তর)-এর পক্ষ থেকে দেওয়া শোকবার্তায় প্রয়াতের পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতার বিষয়টি তুলে ধরা হয়।







