সভাপতি মোহাম্মদ আজাদ মজিবুর রহমান, অষ্টমবারের মতো সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ চৌধুরী


সুনামগঞ্জ জেলা জাতীয় মানবাধিকার সোসাইটির ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মোহাম্মদ আজাদ মজিবুর রহমান এবং টানা অষ্টমবারের মতো সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মুস্তাক আহমেদ চৌধুরী।
কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন মোহাম্মদ রফিকুল ইসলাম। অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি এম এ মান্নান, সহ-সভাপতি মোঃ জমির আলী, মোঃ আব্দুস মুসাব্বির, মোহাম্মদ সাইদুর রহমান ও লিমন সরকার।
যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়া আনসারি, অর্থ সম্পাদক মোহাম্মদ আশরাফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সামাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মনফর আলী, দপ্তর সম্পাদক সজল মিয়া, আইন সম্পাদক মোঃ মজিবুর রহমান, সমাজসেবা সম্পাদক মোঃ আব্দুছ সোবহান এবং প্রচার সম্পাদক সুহেল মিয়া।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ মানবাধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।







