(বিএফডিসি) ফজলুল হক অডিটরিয়াম নায়ক মান্না ডিজিটাল অডিটরিয়ামে দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নোবেল বিজয়ী নেন্সেল ম্যান্ডেলার ৯৫তম জয়ন্তী উপলক্ষে ও “মাদক মুক্ত সমাজ চাই”শীর্ষক এক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি শেখ মোঃ শাহ কামাল শ্যামলের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক স্বদেশ বিচিত্রার উপদেষ্টা সম্পাদক সাব্বির আহমেদ রনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জিয়া সাংস্কৃতিক সংগঠনের সভাপতি রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী, নতুন জীবন গড়ি (মাদকবিরোধী সংগঠন) সভাপতি আনোয়ারুল ইসলাম জুয়ে, ব্রেন এন্ড মাইন্ড হসপিটালে ব্যবস্থাপনা পরিচালক ফখরুল হাসান, বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট ড. মোঃ সাফিউর রহমান সহ প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ খলিলুর রহমান।







